1. admin@auchsangbad.com : admin :
বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ময়মনসিংহের সন্তান — মোস্তফা কামাল বাপ্পীর অনন্য অর্জন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ময়মনসিংহের সন্তান — মোস্তফা কামাল বাপ্পীর অনন্য অর্জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সৎ নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল প্রতীক মোঃ মোস্তফা কামাল বাপ্পী সম্প্রতি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (Additional Inspector General of Police) পদে পদোন্নতি লাভ করেছেন। এই কৃতিত্ব শুধু তাঁর ব্যক্তিগত নয়, বরং গোটা ময়মনসিংহ তথা বাংলাদেশের জন্য এক গৌরবের বিষয়। ২৪ অক্টোবর ২০২৪ তারিখে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)-এর অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেন। তাঁর এই পদোন্নতি একদিকে যেমন বাংলাদেশ পুলিশের ধারাবাহিক পেশাগত উৎকর্ষতা প্রকাশ করে, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলনও ঘটায়। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৌলিক প্রশিক্ষণ বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা-তে এবং ব্যবহারিক প্রশিক্ষণ ব্রাহ্মণবাড়িয়া জেলায় সম্পন্ন করার পর ১৯৯৭ সালের জুলাই মাসে সহকারী পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) তাঁর কর্মজীবনের সূচনা হয়। পরবর্তী সময় তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে ও জেলায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তাঁর উল্লেখ যোগ্য দায়িত্ব গুলোর মধ্যে রয়েছে: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি), দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ ও চাঁদপুর জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার, এপিবিএন-এর ৩, ৫ ও ৯ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও), বিশেষ পুলিশ সুপার এবং PBI-তে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোঃ মোস্তফা কামাল ছয়বার কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন— পূর্ব তিমুরে (UNTAET, UNMISET), কসোভো (UNMIK), কঙ্গো (MONUC, MONUSCO) এবং দারফুর-সুদানে (UNAMID)। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পাঁচবার “আইজিপি’স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ” অর্জন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া,ইতালি,জার্মানি,থাইল্যান্ড,মালয়েশিয়াসহ বহু দেশে আধুনিক পুলিশি প্রশিক্ষণ গ্রহণ করেছেন,যা তাঁকে আরও পরিপূর্ণ,প্রজ্ঞাবান ও বিশ্বমানের পুলিশ কর্মকর্তায় পরিণত করেছে। ১৯৭০ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ শহরের এক প্রখ্যাত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মোস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এমন একজন দক্ষ,অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানসম্পন্ন পুলিশ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত আইজিপি পদে তাঁর পদোন্নতি নিঃসন্দেহে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই গৌরবোজ্জ্বল অর্জনে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে মোঃ মোস্তফা কামাল বাপ্পীকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা,অভিনন্দন ও শুভকামনা। জাতির সেবায় তাঁর চলার পথ আরও উজ্জ্বল হোক — এই কামনাই সকলের।
তথ্যসূত্র: পিবিআই (Police Bureau of Investigation) এর অফিসিয়াল ওয়েবসাইট।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!