ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
নুরুজ্জামান সোহেলকে সভাপতি এবং এ কে এম সুজা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহস্পতিবার (১৫ মে) স্বাক্ষর করে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: নাইমুর আরেফিন পাপন, সহ-সভাপতি: মাসুদুর রহমান মাসুদ, মোঃ মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক: শরিফুল আলম রুবেল, দপ্তর সম্পাদক: মোঃ সাদ্দাম হোসেন তালুকদার। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই কমিটির মাধ্যমে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নুরুজ্জামান সোহেলকে সভাপতি ও এ,কে, এম সুজা উদ্দিন কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায়,সাবেক সাংসদ আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহীন এর পক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল বের করেন ঈশ্বরগঞ্জ উপজেলা
ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মোবারক হোসেন ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com