সুমন ভট্টাচার্য
ময়মনসুিংহ জেলার নান্দাইল উপজেলায় ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টীম ময়মনসিংহ।
গতকাল ১২ মে সোমবার রাত ৯টার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের খবর পায় যে নান্দাইল এলাকায় মাদকের চালান আসবে। উপ পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর চন্দন কুমার সুর সঙ্গীয় ফোর্স নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুলী বাজারে অভিযান পরিচালনা করে ১১টি পেকেটে ২২ কেজি ৫০০ গ্রাম গাজা,একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হল শরিফ মিয়া (২৮) কাউছার (২৬)।বক্তব্য চন্দন কুমার সুর বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে গাঁজা মাদক কারবারিদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com