রাশেদ লাল!
১মে বৃহস্পতিবার ২০২৫, রূপান্তর গণনাট্য দল, সিরাজগঞ্জ শহরের পৌর মুক্তমঞ্চ বাজার স্টেশনে - আলোচনা সভা, কবিতা পাঠ ও নাটক পরিবেশনের মধ্যদিয়ে মহান মে দিবস উদযাপন করেছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল আলিম লিখিত বক্তব্য পাঠ করেন রুপান্তর গণনাট্য দলের সভাপতি আব্দুল মালেক গণসংগীত পরিবেশন করেন শাহ আলম কিরণ রূপান্তর গণনাট্য দলের নিজস্ব প্রযোজনায় মে দিবসের কথা নাটক পরিবেশন করা হয়। নাটকে অভিনয় করেন আঃ আলিম,আঃ মালেক,কামরুল ইসলাম,আরো অনেকে পরিচালনা করেন - আব্দুল মালেক।
অনুষ্ঠানে শহরের শ্রমজীবী জনগণ, প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও ছাত্র-তরুণ, নিপড়িত নারী ও শিশুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।আলোচনা, গণসঙ্গীত ও নাটকে মে দিবসের প্রকৃত ইতিহাস ও শিক্ষাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একইসঙ্গে অার্থ-সামাজিক রাজনৈতিক পরিস্থিতিতে শ্রমিক কৃষকসহ নিপীড়িত জাতি- জনগণের মুক্তির লক্ষ্যে সাম্রাজ্যবাদী শোষণ-নিয়ন্ত্রণ ও ভারতের দালালীমুক্ত একটি আত্মনির্ভরশীল, ধর্মনিরপেক্ষ, দেশপ্রেমিক, গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com