নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
কক্সবাজারের পোকখালীতে বজ্রপাতে মো. তারেক (২৮) নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। নিহত তারেক উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মৃত মোহাম্মদ ছৈয়দের পুত্র। তিনি পেশায় একজন লবণ শ্রমিক।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ। তিনি বলেন,ভোরে লবণের মাঠে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com