প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৮:৫০ এ.এম
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে আবারো সভাপতি লিটন,সম্পাদক বিল্লাল

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে আবারো ২য় বারের মত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম লিটন (দ্যা মর্নিং গ্লোরি) ও মো. বিল্লাল হোসেন (দৈনিক দেশের খবর)। ২৬ এপ্রিল শনিবার দর্শনীয় স্থান কলমাকান্দা,নেত্রকোনার পাঁচগাও এ আনুষ্ঠানিকভাবে এ নবনির্বাচিত কমিটির ঘোষণা করা হয়। আহব্বায়ক কমিটি ২০২৫ এর প্রধান মো.সেলিম ভূঁইয়া ও সদস্য সচিব মাহবুব আলম কাজল নবনির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির তালিকা আজ আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন।আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম ভূঁইয়া(Dhaka Post 71),সহ-সভাপতি এইচ এম মিজান তালুকদার হারুন(প্রাণের বাংলাদেশ),মাহবুব আলম কাজল (নান্দাইল টাইমস), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম আশিক(দৈনিক তৃতীয় মাত্রা/ দৈনিক আলোকিত সকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (দৈনিক দেশের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক মো.তাইজুল ইসলাম (দৈনিক ভোরের চেতনা),অর্থ সম্পাদক মো.মোমিনুল ইসলাম ( নান্দাইল টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.মোশাররফ কবির (দৈনিক সারা বেলা), দপ্তর সম্পাদক মো.হুমায়ূন কবির (দৈনিক প্রভাতী বাংলাদেশ)। তাছাড়া আরও দুই জন সাংবাদিক সদস্য নির্বাচিত হয়েছেন- মো.ফজলে আরাফাত হৃদয় (নয়া দিগন্ত) ও মো.রহমত উল্লাহ (নান্দাইল টাইমস)।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.