1. admin@auchsangbad.com : admin :
“আপনারা কি ‘নির্বিকার’ না ‘নির্লজ্জ’?–দূর্গাপুর প্রশাসনের নীরবতা নিয়ে জনতার তীর ছোড়া প্রশ্ন!” - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

“আপনারা কি ‘নির্বিকার’ না ‘নির্লজ্জ’?–দূর্গাপুর প্রশাসনের নীরবতা নিয়ে জনতার তীর ছোড়া প্রশ্ন!”

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৪৪৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

জেলে উচ্ছেদ,সাংবাদিক নিগৃহীত, সিন্ডিকেট রাজত্বে বন্দী গ্রাম-ওসি,ইউএনও,মৎস্য অফিসার সবাই কোথায়? প্রশাসনের নীরবতা নাকি সহযোগিতা? এই প্রশ্ন এখন মুখে মুখে?নেত্রকোনার দূর্গাপুরের গন্ডাবেড় এখন শুধুই একটি গ্রামের নাম নয়, এটি এক নিষ্পেষিত জনগোষ্ঠীর হাহাকার, আর রাষ্ট্রযন্ত্রের নৈতিক পতনের প্রতিচ্ছবি। প্রশাসনের নিষ্ক্রিয়তা আজ প্রশ্নবিদ্ধ নয়, বরং জনতার চোখে তা হয়ে উঠেছে অপরাধের এক প্রকার মৌন স্বীকৃতি!প্রথম প্রশ্ন: ইউএনও সাহেবঃ আপনি কি blindfold পরে অফিস করেন?যখন নদীর ওপর দখলদার চক্র সরকারের অনুমোদন ছাড়াই “মসজিদের নামে” ভুয়া লিজ দাবি করে সরকারি কার্ডধারী জেলেদের তাড়িয়ে দেয়, তখন আপনি কি ফাইলের পেছনে লুকিয়ে ছিলেন? যেখানে সরকারি নথিতে এই লিজের কোনো অস্তিত্বই নেই, সেখানে আপনি কেন সেই দিনই স্পষ্ট ব্যবস্থা নিলেন না?আপনার নীরবতা কি পদ হারানোর ভয়, নাকি সুবিধা পাওয়ার আশায় নত হওয়া?ওসি সাহেবঃ পুলিশ কি এখন FIR-এর বদলে “Fear In Return” দিচ্ছে? একজন সাংবাদিকের বাবা যখন বাড়িতে হামলার শিকার হন, তখন আপনার টিম গিয়ে সন্ত্রাসীকে ধরার বদলে ভুক্তভোগীকে রাতে সরিয়ে নেয়?জিজ্ঞাসা করতেই হয়—কাকে রক্ষা করছেন আপনি? আইনের শাসনকে, না সেই অপরাধী সিন্ডিকেটকে? ভুক্তভোগীরা তো স্পষ্টই বলেছে, তারা দূর্গাপুর থানায় আর বিশ্বাস রাখে না-আপনার ব্যর্থতায় পুলিশ জনগণের আস্থা হারিয়েছে। এই দায় আপনি নেবেন কি? মৎস্য অফিসার: মাঠে গিয়ে সত্য পেয়ে ফিরে এসে চুপ কেন? আপনি সরেজমিনে গিয়ে দেখলেন জেলেদের উচ্ছেদ, অবৈধ দখলদারি—তারপর কী করলেন? শুধু ‘ব্যবস্থা নেব’ বললেন, আর কিছুই হল না! আপনি কি মাছের খোঁজে নামেন, না দায়িত্ব পালনের নামে লুকোচুরি খেলেন?যদি কিছুই করতে না পারেন, তাহলে সেই পদে বসে আছেন কেন? প্রশ্ন পুরো প্রশাসনের প্রতি—এই দখলদার চক্রের মদদদাতা আপনারা না? যখন চক্রটি দিনের আলোয় সন্ত্রাস চালায়, ধর্ম ব্যবহার করে নদী দখল করে, সাংবাদিকের পরিবারে হামলা করে, জেলেদের জীবিকা শেষ করে-তখন প্রশাসন নিশ্চুপ থাকে।এত অভিযোগের পরও একজনকেও গ্রেপ্তার করেননি কেন?কাকে বাঁচাতে এই অপদার্থতা?কার নির্দেশে এত নীরবতা? আর কত টাকার ঘুষে বেচেছেন দায়িত্ব? জনগণের তীব্র ক্ষোভ-“এই প্রশাসন নয়, চাই সেনাবাহিনীর হস্তক্ষেপ”সেনাবাহিনীর দল এসে নদী বুঝিয়ে দিয়েও, প্রশাসনের ব্যর্থতায় জেলেরা দখল নিতে পারেনি! জনগণ বলছে-“এখন আমরা সেনাপ্রধানের কাছে যাব। দূর্গাপুরে নয়, ঢাকায় গিয়ে আমাদের অধিকার আদায় করব। এবার আর চুপ করে থাকব না।”এখন প্রশ্ন গোটা জাতির-‘সিন্ডিকেট কি রাষ্ট্রের চেয়েও বড়?’যখন প্রশাসন ব্যর্থ হয়, রাজনীতির ছত্রছায়ায় অপরাধী চক্র ফুলে-ফেঁপে ওঠে, তখন জনগণ বুঝে যায়-এই রাষ্ট্রযন্ত্র তাদের নয়! তাই তারা বলছে-“আমরা আর ভয় পাই না, পিঠ দেয়ালে ঠেকে গেছে। এবার প্রতিবাদই একমাত্র পথ।” শেষ কথা-আপনাদের নিরবতা ইতিহাস মনে রাখবে, কিন্তু ক্ষমা করবে না।দূর্গাপুর প্রশাসন হয় জেগে উঠুক, না হয় দায়িত্ব ছেড়ে দিন। জনগণ এখন জেগেছে, তারা জানে-“ভয় নয়, প্রতিরোধেই মুক্তি”।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!