ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে পহেলা বৈশাখে অনুষ্ঠিত অঘোষিত বাণিজ্য মেলার অনুমোদন না থাকায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম এ মেলা বন্ধ ঘোষণা করেন। শনিবার(১৯ এপ্রিল) দুপুরে কটিয়াদী সরকারী কলেজ মাঠে সরেজমিনে এসে অঘোষিত মেলা বন্ধ করে দেন।এর আগে মেলা বন্ধের দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী একটি স্মারকলিপি পেশ করা হয়।তাছাড়া শনিবার(১৯ এপ্রিল)কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শেখ জসিম উদ্দিন মেনু,শফিকুর রহমান বাদল ও মোঃ শহিদুল্লাহ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল,যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শরীফ মিয়া,পৌর যুব দলের সদস্য সচিব আব্দুল আজিজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারদিন খাঁন রাব্বি,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা পরীক্ষা চলাকালীন কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত বাণিজ্য মেলা অবিলম্বে বন্ধ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com