মোঃ মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ(নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশের ৩য় বীমা প্রজন্মের বীমা কোম্পানীর মধ্যে অন্যতম ও সর্ববৃহৎ বীমা কোম্পানী রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড পরিচালিত, রূপালী ক্ষুদ্রবীমা ডিভিশন কেন্দুয়া এজেন্সি কার্যালয় আয়োজিত এক উন্নয়ন সভা অনুষ্টিত হয়েছে।
১৩ এপ্রিল রবিবার বেলা ১২ টায়।উন্নয়ন সভায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ মহিউদ্দিন সরকারের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার লুৎফুন্নাহারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে গুরুত্ব পূর্ন বক্তব্য রাখেন কোম্পানীর সংস্থান ও উন্নয়ন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ সাইদুল ইসলাম।এ সময় উন্নয়ন সভায় উপস্হিত উন্নয়নকর্মী ও কর্মকর্তাদের উদেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে নতুন ব্যবসা বিপণন,নতুন উন্নয়ন কর্মী নিয়োগ সহ শৃঙ্খলার সাথে কোম্পানীর সার্বিক উন্নয়নকাজ তরান্বিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার সাদিয়া জাহন ডেইজী, সোনিয়া বেগম, বিলকিছ আক্তার,ফাহিম আহম্মেদ বাধন প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com