কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন সমিতি বাজারে বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল।
বিশেষ অতিথি হিসেবে স্মরণ সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদ এর সুযোগ্য উত্তরসূরী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ভিপি সুমন, করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল, সাধারণ সম্পাদক হারুন সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জরুল হোসেন মামুন ভূইয়া।
খন্দকার মুর্শেদুজ্জামান রিপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব মিহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতাহার হোসেন রাকিব আখুঞ্জি,পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল দেওয়ান, কিরাটন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ উপস্থিত ছিলেন।স্মরণ সভায় বক্তাগণ তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা দেন। সবশেষে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
কিশোরগঞ্জের (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধা, কিশোরগঞ্জ মুক্তির নায়ক কোম্পানি কমান্ডার কবীর উদ্দিন আহমেদ গত ২ জানুয়ারি ঢাকাস্থ বিএসএমএমইউ (পিজি হাসপাতাল) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com