মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া
লোকজ সংস্কৃতির রাজধানী নেত্রকোনার কেন্দুয়া।ঐতিহ্যবাহী এই কেন্দুয়া উপজেলায় " সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিবেদিত আধুনিক সাংবাদিকতা" এই শ্লোগানে উজ্জীবিত হয়ে আগামীর পথ ধরে এগিয়ে চলছে " কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব।
এই সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড,মোঃ হাফিজুর রহমান।এ সময় তিনি মিডিয়া ক্লাবের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন,কেন্দুয়ার গর্বিত ইতিহাসকে আপনাদের লেখনির মাধ্যমে বিশ্ব দরবারে তোলে ধরতে হবে।
তিনি বলেন,এই কেন্দুয়ায় যাঁরা প্রশাসনিক কর্মকর্তা এসেছেন বা আসবেন,তাঁদেরকে সুন্দর কাজের পরিবেশ তৈরী করে দিতে হবে।।সৎ কর্মঠ,উদ্যমী কর্মকর্তাদের সময় ও সম্মান দিতে হবে অযথা হয়রানী করা যাবেনা। তিনি সকলকে নিয়ে একটি মানবিক সুন্দর কেন্দুয়া ইতিহাস ঐতিহ্যের কেন্দুয়া গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন,মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মুখলেছুর রহমান বাঙ্গালী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান হদয়,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি মোঃ শাহাবুল কাদির ভুঞা,প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি কাযসার তালুকদার, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল খান,পাঠাগার বিষয়ক সম্পাদক অপু রানী বিশ্বাস,সহ- পাঠাগার বিষয়ক সম্পাদক কবি মঞ্জুরা আক্তার লিলি, ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নাট্যাভিনেতা সাংবাদিক মোঃ মহিউদ্দিন সরকার। উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমকাল কেন্দুয়া প্রতিনিধি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com