
শেখ মামুনুর রশীদ মামুন:
নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমাদুল হাসান তার অক্লান্ত পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছেন। তার নেতৃত্বে দুর্গাপুরে অপরাধের হার কমে যাচ্ছে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে , যা স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।
ওসি মাহমাদুল হাসান নিয়মিত টহলদারি, আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করেছেন। স্থানীয়দের মতে, তার দৃঢ় নেতৃত্বের কারণে দুর্গাপুর এখন একটি নিরাপদ এবং সুশৃঙ্খল এলাকা হিসেবে পরিচিত।
এছাড়া, ঘরমুখো মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, ওসি মাহমাদুল হাসান ভবিষ্যতেও এলাকাবাসীর সহযোগিতায় দুর্গাপুর থানাকে আরও নিরাপদ ও উন্নত রাখতে তার কাজ চালিয়ে যাবেন বলে জানান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com