ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হাজার মাসের চেয়ে উত্তম পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু । এ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি, এই মহিমান্বিত রজনীতে বিশ্ব মুসলিম উম্মাহ’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন।
শবে কদর উপলক্ষে দেয়া বাণীতে ছাবির উদ্দিন রাজু বলেন, শবে-কদর হচ্ছে পূণ্যময় রজনী। সহস্র মাসের চেয়েও উত্তম এই রাতটি মানব জাতির জন্য অসিম নেয়ামত। এই মহিমান্বিত রাতেই মানবতার মুক্তির জন্য পবিত্র কুরআন নাজিল হয়েছিলো। তাই মুসলিম উম্মাহ’র সামনে পবিত্র শবে-কদর রাতটি বিশেষ সম্মানিত, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতময়। আমাদের ছোট্ট এই জীবনে হাজার মাসের চেয়েও বেশি ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ রায়েছে এই রাতেই। শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক,মহান আল্লাহর দরবারে এমন ফরিয়াদ করেছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com