নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ-
নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া বাজারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরন উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ মার্চ সকাল ১০টায় দাতারাটিয়া বাজারে ১৫ টাকা কেজি দরে খাদ্য বান্ধন কর্মসূচির চাল বিতরন শুরু করা হয়।এসময় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা জামায়াতের আমির কাজী শামছ উদ্দিন,জামায়াতে পৌরসভার সমাজ কল্যান সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃএনামুল হক, দাতারাটিয়া বাজারের ব্যবসায়ী ও জামায়াতে ৫ নং ওয়ার্ডের সভাপতি আতাহার আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।ডিলার মোঃসারোয়ার হোসেন জানান ৫৭৬ জন কার্ডধারীদের মধ্যে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিতরন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com