নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জাতীয়তাবাদী জনতা দল পাকুন্দিয়া পৌরসভার
১নং ওয়ার্ডের উদ্যোগে শ্রীরামদী প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ১৬ মার্চ, রবিবার দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: রায়হানুল ইসলাম রাজু।তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিহিংসা নয় আসুন সবাই বিএনপির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: জুয়েল মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জনতা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক মো: রফিকুল ইসলাম কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল্লাহ শহীদ, মো: রুহুল আমিন রাসেল সহ সাংগঠনিক সম্পাদক পাকুন্দিয়া পৌর বিএনপি, মোঃ রমজান আলী শামীম সদস্য পাকুন্দিয়া উপজেলা যুবদল, মোঃ নজরুল ইসলাম যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল, মোঃ এহছানুল হক ছানু যুগ্ম আহবায়ক পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল, মোঃ আরমান সভাপতি, মোঃ শফিকুল ইসলাম শফিক সহ সভাপতি পাকুন্দিয়া পৌর জনতা দল।সার্বিক সহযোগিতা- মোঃ জীবন মিয়া পৌর জনতা দলের নেতা।অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন মো: সিরাজুল ইসলাম ফারজুল সদস্য ৩ নং চরফরাদী ইউনিয়ন বিএনপি, মোঃ উজ্জ্বল মিয়া যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া পৌর যুবদল, মোঃ কামাল হোসেন পাকুন্দিয়া পৌর বিএনপি নেতা সহ ১ নং ওয়ার্ড বিএনপি সহ সকল নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com