আবদুল আউয়াল নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর শীর্ষ ব্যবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১৩ মার্চ)বসুরহাট আজমেরী হোটেল এন্ড পার্টি সেন্টারে বিকেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতি আব্দুল কাদের রাহিদ সভাপতিত্বে,শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবু কাউছার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার জামায়াতের আমীর মাওলানা মোশারফ হােসেন।অতিথিরা এসময় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন। ব্যবসা বাণিজ্যসহ সব মানবিক কাজে এ সংগঠনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উল্যা,সহ-সভাপতি আবু কাউছার,সেক্রেটারি মোফাচ্ছের হোসেন,সহ-সেক্রেটারি শাহাজাহান গনি,অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন,প্রচার সম্পাদক নিজাম উদ্দিন মিডিয়া সম্পাদক আলাউদ্দিন টিপু,সাহিত্য সম্পাদক কামরুল ইসলাম,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক-অরাজনৈতিক,আঞ্চলিক ও সামাজিক সংগঠনগুলোর শীর্ষ স্থানীয় নেতারা,ব্যবসায়ি,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিরা।ইফতারের আগ মুহূর্তে দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com