নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া বেসরকারি গণগ্রন্থগার সমিতির উদ্যোগে বুধবার ( ১২ মার্চ) উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পাকুন্দিয়া বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি কবি ও ছড়াকার গোলাপ আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আফসার আশরাফী সঞ্চালনায় ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ বিল্লাল হোসেন, তিনি বলেন কুসংস্কার দূর করে যৌক্তিক মানুষ তৈরি ও আলোকিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বই পড়ার চর্চা বৃদ্ধির জন্য দরকার গ্রন্থাগারের প্রসার। আর গ্রন্থাগারগুলোকে প্রাণবন্ত করে ইতিবাচক ও সুস্থ সামাজিক পরিবেশ সৃষ্টি করতে হলে নিজেকে পাঠক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। আসুন, সবাই বই পড়ার অভ্যাস তৈরি করি।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মোঃ মামুন সরকার , সহকারী কমিশনার ভূমি পাকুন্দিয়া , জেলা সরকারি গণগ্রন্থগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, বেসরকারি গণগ্রন্থগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন , ফেকামারা কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, প্রভাষক শরিফুল ইসলাম, ইউপি সদস্য মো.ইমাম হোসেন মোড়ল, নজরুল সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক মো.ইউনুস আলী মানিক প্রমুখ।
আলোচনায় সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষা নিয়ে জনকল্যাণমূলক কাজ ও সুন্দর সমাজ গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ইউনিয়ন এর সকল পাঠাগারের প্রতিনিধিগন ও সাংবাদিক বৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com