শেখ মামুনুর রশীদ মামুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের "ক" সার্কেল কর্তৃক ময়মনসিংহ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ মাদক বিরোধী অভিযান চালানো হয়।০৫ মার্চ ২০২৫ তারিখে ময়মনসিংহ সদরের বিভিন্ন এলাকায় একটি রেইডিং টিম গঠন করে মাদক সেবনরত অবস্থায় ৫ জন আসামিকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।অপরদিকে, পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির এবং এস.আই মোর্শেদ আলম প্রসিকিউশন দাখিল করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অভিযুক্তদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।এই অভিযান ময়মনসিংহ জেলার মাদক নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com