ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় আপন দুই বোনের সাফল্য চমকে দিয়েছে সবাইকে। বড় বোন শেখ ইন্নী পাপড়ি ছোট বোন পারিন সুলতানা ছড়া। পাপড়ি পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছে আর ছড়া চতুর্থ শ্রেণি থেকে। তাদের সফলতায় খুশি বাবা- মা সহ আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা। শেখ ইন্নী পাপড়ি স্বপ্ন দেখেন একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা দিবেন আর ছোট বোন পারিন সুলতানা ছড়ার স্বপ্ন আরও বিশাল। তার চাওয়া বিজ্ঞানি হতে হবে তার। লক্ষ ঠিক রেখে পরিচর্যা পেলে তারা হয়তো একদিন তাদের স্বপ্ন বাস্তবায়ন করে ফেলবে। এলাকাবাসীও চায় তাদের স্বপ্ন পুরন করে তারা দেশের কল্যানে কাজ করুন। সাধারণ পরিবারে জন্ম নিয়েও অসাধারণ স্বপ্ন বুনা দুই বোনের সফলতা চায় সবাই। আমরাও চাই তারা অনেক হয়ে দেশের সেবা করুক। তাদের জন্ম পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে। বেড়ে উঠাও এখানেই। পড়াশুনা মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুল ভালুকায়। পাপড়ি ও ছড়ার পিতা মো. মকবুল হোসেন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার অফিসার ইনচার্জ। মা গৃহিণী সন্তানের সাফল্যে খুশি তারাও। সন্তানের জন্য দোয়া চেয়েছেন তারা। শুনিয়েছেন আশার বানি। দুই সন্তানকে সফল করতে সামর্থ্যের সবটুকু উজার করে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। বড় ভাই শেখ মো. শুভও খুশি ছোট বোনদের সাফল্যে। বোনদের সফলতার জন্য মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুল এর শিক্ষক ও শিক্ষিকাদের ধন্যবাদ দিলেন তিনি। সেই সাথে দেশবাসীর কাছে বোনদের জন্য চাইলেন দোয়া।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com