ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মো. স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।রোববার দুপুরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সারাদেশের বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নদের মাঝে অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতায় সে অন্য প্রতিযোগীদের পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে। স্বাধীন মিয়া লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ও দক্ষিণ লোহাজুরী গ্রামের মো. কাঞ্চন মিয়ার পুত্র। স্কুল,মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৫৩ তম জাতীয় শীতকালীন প্রতিযোগীতায়।স্বাধীন মিয়া বালক (মধ্যম) ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দেশ সেরা দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছে। স্বাধীন ইতিপূর্বে উপজেলা,জেলা, ময়মনসিংহ অঞ্চল ও ঢাকা বিভাগীয় পর্যায়ে ২০০ ও ১০০ মিটার দৌড়ে পৃথকভাবে প্রথম স্থান অধিকার করেছিল। তার এ সফলতার জন্য কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আনোয়ার হোসেন ও শরীরচর্চা শিক্ষক জহিরুল হক জোয়ারদার জুলফিকার অভিনন্দন জানানোসহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com