সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে অনেক মানুষের মোবাইল ফোন হারিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা।শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত থানায় অন্তত ২০০টি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জানা যায়, শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করে আল ইসলাম ট্রাস্ট নামের একটি সংগঠন। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বেলা ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বক্তব্য দেন মিজানুর রহমান আজহারী।
মাহফিল সফল করতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামি দল, জেলা ও পুলিশ প্রশাসন তৎপর ছিল।মাহফিলের জন্য ২ লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও ১৬ একর সার্কিট হাউস মাঠ ও আশপাশের পার্ক ও সড়কে নামে মানুষের ঢল।অন্যদিকে জিলা স্কুল মাঠ, জিলা স্কুল হোস্টেল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ, উমেদ আলী মাঠেও ব্যাপক লোকসমাগম ঘটে। ওয়াজ মাহফিলের জন্য মাঠসহ বিভিন্ন পয়েন্টে ২২টি এলইডি পর্দার ব্যবস্থা করা হয়। প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবকসহ বিজিবি, বিপুলসংখ্যক র্যাব, পুলিশ ও আনসার–ভিডিপির সদস্য নিয়োজিত ছিলেন।
মাহফিলে যোগ দিতে শুক্রবার রাত থেকেই আশপাশের জেলা-উপজেলা থেকে লোকজন মাহফিলস্থলে আসতে থাকেন। মানুষের সমাগমের মধ্যে চোরচক্র মুঠোফোন চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, বিশাল ওয়াজ মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ায় কিছু মুঠোফোন চুরি ও হারানোর ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা পর্যন্ত থানায় অন্তত ২০০ জিডি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com