মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা।
খুলনার পাইকগাছায় সুন্দরবন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ ফর সুন্দরবন- রূপান্তরের উদ্যোগে ও সুন্দরবন একাডেমির সার্বিক তত্ত্বাবধানে বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম।র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন,বাঁচাই সুন্দরবন,বন্ধ করি প্লাস্টিক দূষণ এই স্লোগানকে সামনে রেখে সুন্দরবন আমাদের গর্ব সুন্দরবন আমাদের সম্পদ। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়,এটি বিশ্ব সম্পদ। এই বন আমাদের গর্ব। প্রাকৃতিক রক্ষাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন। তাই বক্তারা সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। এসময় ইয়ুথ ফর সুন্দরবনের সদস্য আসাদুজ্জামান মামুন,ছন্দা সুলতানা, কৃষ্ণা চক্রবর্তী, আলিফা সুলতানা, তানজিলা সুলতানা, মুজাহিদ ইসলাম, তানিয়া সুলতানা, রবিউল খাঁন, মনোয়ার হুসাইন বাপ্পি, আঃ সামাদ, তানভীর আহমেদ,অর্পিতা সরকার সহ অনেকে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com