মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
কেন্দুয়া উপজেলায় ৩০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. সুখন মিয়া ও মো. ফয়সাল মিয়া নামে দুইজনকে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর মোড়ে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের পাঁচ সদস্যের একটি দল। অভিযানে ৩০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনায় কেন্দুয়া উপজেলাবাসীর মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com