মোঃমহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১০০ পিচ কমলা রং এর নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।রবিবার (৯ ফেব্রুয়ারী) রাতে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রাম থেকে পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং ১৯৫ এর সূত্রে গ্রেফতার করা হয় তাদের।গ্রেফতারকৃতরা হলেন - পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মামুন (৩৫) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৩) ।এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, ইতোমধ্যে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com