কটিয়াদী,প্রতিনিধি
ক্রীড়াই উজ্জিবীত করে, তারুণ্যের সফলতা তারুণ্যের
উদ্দীপনায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে কামারকোনা রজনীগন্ধা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দ্বিতীয় মিনিনাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় কামারকোনা সরকারি বনায়ন নার্সারীর সন্নিকটে খেলার মাঠে শত শত দর্শকদের উপস্থিতিতে রজনীগন্ধা সিনিয়র একাদশ বনাম রজনীগন্ধা জুনিয়র একাদশ মধ্যে দ্বিতীয় তম মিনি নাইট ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় সভাপতিত্ব করেন কামারকোনা আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ।খেলাটি উদ্ধোধন করেন কটিয়াদী পৌরসভার সাবেক কাউন্সিলর আরিফুল হাসান উজ্জল প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি, কটিয়াদী প্রবাহ'র প্রকাশক ও সম্পাদক মোঃ নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে ছিলেন কটিয়াদী পৌরসভার টিকাদানকারী সাংবাদিক মোঃ হারুন অর রশিদ,কটিয়াদী পৌরসভার টিকাদার মোঃ মতিউর রহমান,প্রমুখ।এছাড়া ও উপস্হিত ছিলেন বিটিআরসি উপ- সহকারী পরিচালক নাঈমুর রহমান,প্রমুখ।অতিথি মোঃ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন,খেলাধুলা মানুষের মণ কে প্রফুল্ল রাখে।শরীলকে ভালো রাখে আর খেলাধুলা করলে যুব সমাজ নষ্ট হয় কম,মাদকসহ অন্যান্য অপকর্ম থেকে বিরত থাকতে পারে।শীতের সময়ে রাতের বেলায় এলাকার যুব সমাজের সমন্বয়ে সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।তিনি আরো বলেন যে,আমাদের সমাজে কোন প্রকার অন্যায় কাজ না হয় সে বিষয়ে সকলে সজাক থাকতে হবে।আজকের তরুনরা আগামীর ভবিষ্যৎ প্রজন্ম।কামাররকোনা রজনীগন্ধা সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মাঝে খেলাটি অনুষ্টিত হয়।খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন দক্ষিন কোরিয়া প্রবাসি মোবারক হোসেন বাবু,জীবন,সাহাদত,তারেক,জাবের,নাঈম,আবদুল,বাবু,মিজান সহ আরো অনেকে।এতে রজনীগন্ধা সিনিয়র একাদশ দল ০২ গোল জুনিয়র একাদশ ০১ গোল।রজনীগন্ধা সিনিয়র একাদশ ০২ গোল এ বিজয়ী হয়।আজকের খেলা ম্যান অফ দ্যা ম্যাচ হইছে ফয়সাল।কোচ পরিচালনা ছিলেন আবদুল্লাহ।ধারা ভাষ্যকার ছিলেন বিজিবি মেডিকেল সহকারী তারেক হোসেন মুন্না।খেলা শেষে বিজয়ী ও অন্যান্যদের মাঝে অতিথিবৃন্দ পুরুষ্কার তুলে দেন। খেলায় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত দর্শক উপস্হিত থেকে খেলাটি উপভোগ করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com