তানভীর আহমেদ :-
নরসিংদীর মনোহরদীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি,সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কৃষকদলের ইউনিয়ন অফিস উদ্বোধন।২৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন কৃষক দলের আয়োজনে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান বাজারে এ দোয়া মাহফিল ও কৃষকদলের ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়।বড়চাপা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলাম খোকার সভাপতিত্বে ও মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন (বিপ্লব) এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব রায়হানউদ্দিন বাচ্চু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুরুজ মিয়া,সাবেক ছাত্রনেতা খ ম কামরুল ইসলাম,উপজেলা কৃষক দলের আহবায়ক কামরুল ইসলাম রুমেল,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি অহিদুর রহমান মাসুম,ইঞ্জিনিয়ার ইকবাল,বিএনপি নেতা আঙ্গুর মেম্বার,আকরাম মেম্বার, আজহার প্রমূখ।উদ্বোধন ও আলোচনা সভা শেষে বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com