
নতুন সকালের মিষ্টি রোদটা এসে
ঠোঁটের উপর পরশ দিয়ে গেল
নতুন সকালের ঠান্ডা হাওয়া এসে
মনের মাঝে দোলা দিয়ে গেল।
নতুন সকালের ভোরের পাখিটি এসে
মধুর সুরে গান শুনিয়ে গেল
নতুন সকালে রাখাল বালক আনমনে
রাখালিয়া বাঁশির সুরে ভুবন ভরিয়ে দিল
নতুন সকালের রবির আলোয়
ফুলপরী সকল মেলেছে ডানা
নতুন সকালে ভ্রমর অলি মধুর নেশায়
জুড়ে দিয়েছে তারা বায়না।
নতুন সকালে পথের পথিক চলেছে
আনমনে নিজের পেটের তাগিদায়।
সকলেই থাকে অপেক্ষায়
রাতের আঁধার কাটিয়ে
নতুন সকালের আশায়।
নতুন ভাবনায় নতুন প্রত্যাশায়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com