বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে আইন শৃঙ্খলার চরম অবনতি, বিভিন্ন স্থানে চুরি,ডাকাতি,কিশোর গ্যাং এর উৎপাত ও চিনতাই বৃদ্ধিতে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মানববন্ধন করেছে।বুধবার সকালে সাধারণ ছাত্র জনতা ও কটিয়াদী বাসীর আয়োজনে কটিয়াদী বাসষ্ট্যান্ডে মানববন্ধনে বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক কমিটি কটিয়াদী উপজেলা প্রতিনিধি মতিউর রহমান,এডভোকেট নূরুল ইসলাম রমজান,ডাঃ শামীম ভূইয়া,বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম শাহীন,কটিয়াদী পৌর ছাত্রদলে সিনিয়র যুগ্ন আহবায়ক শাহরিয়ার হোসেন রিপন,কিশোরগঞ্জ জেলা শাখার ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক ইমরান খান খেলাফতে মসলিস কটিয়াদী উপজেলা শাখা প্রতিনিধি মুফতি তাফাজ্জল হক রাশীদি,ইসলামি ছাত্র আন্দোলনের প্রতিনিধি কারী কাওসার আহম্মেদ, জাতীয় নাগরিক কমিটি কটিয়াদি উপজেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম রানা,এনায়েত উল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল রোমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি নওশাদ লিমন প্রমূখ।মানববন্ধনে বক্ততারা বলেন, ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক।দেশের জনগণ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ অপশাসনামলে।এই ফ্যাসিবাদী সরকার গুম খুন হত্যা,নির্যাতন এবং মানুষের অধিকার হরণ করে দেশে বিভীষিকা সৃষ্টি করেছিল।এখন আবার প্রশাসনের নিষ্ক্রিয়তার করণে কটিয়াদীতে চুরি,ডাকাতি, কিশোর গ্যাং এর উৎপাত ও চিনতাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com