
যারা আমায় চেনে,ভীষণ ভাবে চেনে,যারা আমার সামনে আমাকে,ভীষণ ভালবাসার শব্দ আওড়ায়, তারাই আমার পশ্চাতে, হাজার সমালোচনা করে।তাতে আমার কিছু আসে যায় না।আমি জানি,এই সমাজের মুখোশধারী মানুষদের।ওরা দুধের থেকে,জল বের করার বৃথা চেষ্টা করে।আর আমি, অনায়াসে জল মেশানো দুধ কে,মাখন বানাই।আমাকে নিয়ে ওদের পাঁচমিশালী সমালোচনা কে, আমি আস্বাদন করি।আমি ভালো-মন্দ দুটোকেই ভালোবাসি,মন্দ না থাকলে,ভালোর স্বাদ কি বোঝা যেত? জীবনটা আমার একার।এই জীবন নিয়ে আমি,যা ইচ্ছে করতে পারি।অন্যদের জন্য,আমার জীবন ছন্দ কেন পাল্টাব!অথচ আমি যখন থাকবো না,তখন এই পাঁচমিশালী সমালোচনা করা মানুষগুলোই,আমার অনুপস্থিতি উপলব্ধি করে অশ্রু ঝরাবে।আমি জানি, কারন?আমি যে ,ভালবাসতে জানি।ভালো রাখতে জানি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com