
সে মেয়ে বলেছিল, ধুৎ তেরি
এবারে যেতে হবে উত্তরে -
কিন্তু এসেছিল দক্ষিণে
অচেনা বনভূমে পথ চিনে
সে মেয়ে এসেছিল ভুল করে।
ছিল না বনে কোনো ফুলের বাস
আগুন মেখে ছিল বনবাতাস
পত্র ঝরানোর উৎসবে
সে মেয়ে ভুলেছিল পথ সবই
প্রবল বহেছিল চৈত্র মাস।
সে মেয়ে এসেছিল অকস্মাৎ
গাছেরা ছুঁয়ে দিল ছায়ার হাত
সে শুধু ছুঁয়েছিল বনবাতাস
আগুন, ছাই, আর দীর্ঘশ্বাস -
গাছেরা করেছিল অশ্রুপাত।
গাছেরা করেছিল অশ্রুপাত।
নবনীতা দেবসেন
সে মেয়ে বলেছিল, ধুৎ তেরি
এবারে যেতে হবে উত্তরে -
কিন্তু এসেছিল দক্ষিণে
অচেনা বনভূমে পথ চিনে
সে মেয়ে এসেছিল ভুল করে।
ছিল না বনে কোনো ফুলের বাস
আগুন মেখে ছিল বনবাতাস
পত্র ঝরানোর উৎসবে
সে মেয়ে ভুলেছিল পথ সবই
প্রবল বহেছিল চৈত্র মাস।
সে মেয়ে এসেছিল অকস্মাৎ
গাছেরা ছুঁয়ে দিল ছায়ার হাত
সে শুধু ছুঁয়েছিল বনবাতাস
আগুন, ছাই, আর দীর্ঘশ্বাস -
গাছেরা করেছিল অশ্রুপাত।
গাছেরা করেছিল অশ্রুপাত।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com