সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেনের নির্দেশে ৬৪ বোতল বিলাতীমদ সহ এক জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টীম।১৭ জানুয়ারি (শুক্রবার) ভোররাতে উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ফুলপুর থানাধীন বওলা বাজারে আসামীর মালিকানাধীন একটি মোটরসাইকেল মেরামতের দোকানে(গ্যারেজ) থেকে ৩টি বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিভিন্ন ব্যান্ডের ৬৪ বোতল (৭৫০ML) বিলাতীমদসহ সাইমান (২৮)কে আটক করে।আটককৃত আসামী,ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বওলা এলাকার মোঃ সোলায়মান ফকিরের ছেলে সাইমান ফকির।উপ পরিচালক জানায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফুলপুর থানায় উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com