সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
ময়মনসিংহে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একজনকে আটক করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) থেকে হওয়া মেডিকেল ভর্তি. পরীক্ষার কথিত প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতিকালে ময়মনসিংহ শহরের মীরবাড়ী এলাকার একটি ছাত্রাবাস থেকে নাজমুল এহসান নাঈম (২১) নামের এক কলেজ ছাত্রকে আটক করেছে ডিবি পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তির নাম নাজমুল এহসান নাঈম।সে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ভুরার বাড়ি গ্রামের জহুরুল ইসলামের পুত্র।নাঈম আনন্দ মোহন সরকারি কলেজের প্রথমবর্ষের গনিত বিভাগের ছাত্র।বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুপুরে জেলা পুলিশ সুপার এর কনফারেন্স রুম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এম এম মোহাইমেনুর রশিদ।পুলিশ জানায়,আটককৃত নাঈম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন-পত্র ফাঁস করবে বা পরীক্ষার্থীদের নিকট বিক্রয় করবে এমন গোপন খবরের ভিত্তিতে গত কয়েকদিন ধরে তাকে মনিটরিং করা হচ্ছিল। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসে আনা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম তার উপর অভিযোগের সত্যতা স্বীকার করে।গত দুই দিনে এই কার্যক্রম চালিয়ে বিভিন্ন আগ্রহীদের নিকএ থেকে বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা আর্থিক লেনদেন করেছে এমন তথ্য পুলিশকে স্বীকারোক্তিমোলক জবানবন্দি দেয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com