সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:
পুলিশকে পেশাদার,জনবান্ধন,কর্মক্ষম ও কর্মদক্ষ পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রেঞ্জ ডিআইজি'র কাযালয়ে রেঞ্জ কমান্ড এন্ড কন্টোল সেন্টার উদ্বোধন করেন ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান।এসময় রেঞ্জ ডিআইজি ড. মো: আশরাফুল রহমান বলেন, ময়মনসিংহের পুলিশকে পেশাদার, জনবান্ধব ও কর্মদক্ষ গড়ে তোলার লক্ষ্যে অত্যাধুনিক রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার প্রতিষ্ঠা করেছি।এর মধ্যে রয়েছে মিডিয়া সেন্টার,অপস মনিটরিং ইউনিট,আইসিটি ইউনিট ও রেঞ্জ কন্ট্রোল ইউনিট।এই সেন্টারের মাধ্যমে থানার কার্যক্রম,যানবাহনের ট্র্যাকিং, মামলার তদন্ত কার্যক্রম এবং বিট পুলিশের উপস্থিতি নিয়মিত মনিটর করা হচ্ছে।এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের কার্যক্রম প্রচার এবং নিয়মিত পুলিশ বুলেটিন প্রকাশ করা হবে।এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com