ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদাক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ভূয়া ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ৬জন ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়,উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজের ছেলে আল আমিনের বাসায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনার সময়ে তাদের উপর সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করা হয়।পরে পুলিশ গিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন,কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার পাচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম(৪৮),কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক(৩৫),চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন(৩০),করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন(৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন(৩২),কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ(৫০) ৬জনকে আটক করা হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com