ওমর ফারুক তালুকদার,ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকার কয়েকটি হিন্দু পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে হবিরবাড়ীর গতিয়ার বাজার এলাকায়।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবি রাস্তাটি দিয়ে তাদের পূর্বপুরুষ সহ দীর্ঘ ৫০ বছর যাবৎ যাতায়ত করে আসছিলেন তারা।গত বুধবার রাতে কামাল হোসেন ঐ রাস্তাটি দখলের উদ্দেশ্য মাটি ফেলে রাস্তাটি বন্ধ করে দেয়।এতে ৪ দিন যাবত কয়েকটি বাড়ি ও একটি মন্দিরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হুদা খান জানান, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com