মোঃ মিজানুর রহমান,
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি মোঃ আবু তাহের ভূঁইয়া(৬৮)কে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল।
গতকাল ৫ জানুয়ারী রবিবার রাত ১০টায় কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি..... রাজিউন।আজ ৬ জানুয়ারী সোমবার বেলা ৩ টায় সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা অছম উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছ।বিএনপি এ নেতার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল,জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মোঃ নাজমুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন ও পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় জানাজায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল,জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড,ফাইজুল করিম মবিন,জেলা জজ কোর্টের এপিপি এ্যাড,মীর সাখাওত হোসেন,জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীন,জেলা কৃষকদলের সভাপতি ওবায়দুল্লাহ,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলম,চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আঃ কাদির সহ জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com