
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ মুশফিকুর রহমানের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে পাগলা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকালে পাঁচবাগ ইউনিয়নের চরশাখচূড়া গ্রামে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন,সমাজসেবক মোশাররফ হোসেন তারা ও তার সহধর্মিণী শিউলি হোসাইন।এসময় উপস্থিত ছিলেন শরিফ মিয়া,আদনান হোসেন তুষার,আকরাম হোসেন তুহিন,ইমরান হোসাইন,সানোয়ার ফারদিন,আবুল কালাম,নূর আলী,সজিব মিয়া,নাহিদ হাসান,মোঃ ফারদিন,জর্জ মিয়া ও আলতাফ হোসেন। এদিকে শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্তদের মুখে হাসি ফুটেছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com