নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ১ম ক্লাস উদ্ভোধন করা হয়েছে।১লা জানুয়ারী বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে বই বিতরণ করা হয়েছে।এবং ৪ঠা জানুয়ারী রোজ শনিবার ১ম ক্লাস করা হয়েছে।জ্ঞান অন্বেষণে বই বিতরণ উৎসবের কোনো বিকল্প নেই।বই হলো জ্ঞান অর্জনের প্রথম মাধ্যম।বই উৎসবটিই হচ্ছে 'আলোর উৎসব'।নতুন বছরের শুরুতে বাংলাদেশের মানুষ বিজয়ের নতুন সূর্য দেখেছে।শিশু,থেকে ধরে কিশোর কিশোরীরা অন্তহীন আনন্দের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করছে এবং আগামী দিনের স্বপ্ন দেখতে প্রস্তুত হচ্ছে।সুনগারিক গড়ে তুলতে শিশু কিশোর কিশোরী সহ এই দেশের জনগণের হাতে বই তুলে দেওয়া প্রয়োজন।আসলেই বইয়ের মাধ্যমে নানা ভাবনার সংমিশ্রনে ব্যক্তিগত ধারনা ও বিশ্বাস দৃঢ় হয়।
কটিয়াদী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক,সামসুন্নাহার শিউলী'র সভাপতিত্বে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানকরেন।আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ(সহকারী শিক্ষক),রমিজা,আশরাফী,কনিকা,জুয়েল,বন্যা,সেতু,আমিন,শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দআলোচনা শেষে ছোট্ট সোনামণিদের মাঝে বেলুন বিভিন্ন খেলাধুলা পরিশেষে বই বিতরণ করা হয় এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সামসুন্নাহার শিউলী'র অক্লান্ত পরিশ্রমে শিক্ষার মান উন্নয়ন হয়েছে বলে মনে করেন এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর অভিভাবকগণ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com