মোঃ নজরুল ইসলাম-কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে হালুয়াপাড়া রহিম পাগলার
৪৯ তম বার্ষিক ওরশ মোবারক ৩দিন ব্যাপী অনুষ্টিত হয়েছে।৩১ ডিসেম্বর (মঙ্গলবার)রাত ১০ ঘটিকায় ওরশ উদ্ধােধন করেন কটিয়াদী উপজেলা যুব দলের আহবায়ক মাহাবুবুর রহমান মাসুদ।প্রধান অতিথি হিসাবে ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি সফল কাউন্সিলর মোঃ আশরাফুল হক দাদন।এ সময় আরো উপস্হিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সাধারন সম্পাদক,সাজেদুর রহমান স্বজল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারক মিয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রতন,যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান সিরাজী,প্রমুখ।বক্তাগন বলেন এ ওরশ মোবারত প্রতি বছরের এ দিনে হয়ে থাকে।বর্তমানে দেশের সার্বিক পরিবেশ বিবেচনায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শ্রান্তিপূর্ন ভাবে পরিচালনা করার জন্য মেলা পরিচালনা কমিটির প্রতি আহবান জানান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com