মোঃ নজরুল ইসলাম-কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলার করগাঁও ইউনিয়নে একটি মেলায় জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়ারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম।আটককৃত জুয়ারিরা হলেন- আওয়াল মিয়া (৫৫) মো: সবুজ মিয়া ( ২৫), মোঃ আলমগীর (২১), জিয়া মিয়া (২২), শরীফ মিয়া (২২), মোঃ দেলদুয়ার (২৪) ও মোঃ সুমন মিয়া (২৪)।জুয়ারীরা তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে একজন কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৬ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কালীন সময়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. তরিকুল ইসলাম ও করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম মোল্লা সহায়তা প্রদান করেন।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈদুল ইসলাম জানান, মেলায় জুয়া খেলা ও গাঁজা সেবন কারীদে বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com