ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থ বছরে ত্রান ও পুনবার্সন অধিদপ্তর থেকে শীতার্থ অসহায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করার জন্য ১ম দফায় ২ হাজার ৪৫ পিস কম্ভল এবং উপজেলা থেকে ক্রয় কমিটির মাধ্যমে নগদ ৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ১ম দফা বরাদ্দকৃত কম্ভল থেকে বীর বেতাগৈর ৭০ পিস, মোয়াজ্জেমপুর ১৪০, নান্দাইল ১০০, চন্ডীপাশা ১৫৬, গাংগাইল ১৩৮, রাজগাতী ১১০, মুশুলী ১৩০, সিংরইল ১১০, আচারগাঁও ১১২, শেরপুর ১১৫, খারুয়া ১১৪, জাহাঙ্গীরপুর ১৪৫ ও চরবেতাগৈর ইউনিয়ন পরিষদে ১০৫ পিস কম্ভল বিতরণ করার জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। অতীতে বরাদ্দকৃত কম্ভল সাধারণ মানুষ পায় নাই বলে অনেক অভিযোগ ছিল। এখন দলীয় সরকার না থাকায় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগন প্রকৃত অসহায় ও গবীর মানুষের মাঝে কম্ভল বিতরণ নিশ্চিত করার জন্য জোরদাবী জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com