নিউজ ডেস্ক
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. জে. আজিম ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোসলেহ উদ্দিন আহমেদ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।এই চুক্তির অধীনে প্রগতি লাইফ শাহজালাল ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারিদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা) মো. রফিকুল আলম ভূঁইয়া এবং ইভিপি (গ্রুপ বীমা) মীর মো. শফিউল আলম কমল উপস্থিত ছিলেন।এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাইনুদ্দিন চৌধুরী,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন, এসইভিপি ও সিএফও মো. জাফর সাদেক, এফসিএ এবং এসভিপি ও প্রধান মানব সম্পদ বিভাগ এ. কে. এম. হাসান রহিম উপস্থিত ছিলেন
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com