সুমন ভট্টাচার্য
ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ড. আশরাফুর রহমান।ইসলামি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০) সংশোধনী আইন -২০১০, ১৯ (১) ঝ ১৯) (২)এর ধারা অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনুর রহমান ২৯ (ডিসেম্বর)- ২০২৪ তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ডিআইজি ড. আশরাফুর রহমানকে (দুই) বছরের জন্য মনোনয়ন প্রদান করেন।
ডিআইজি ড.আশরাফুর রহমান সদস্য মনোনীত হওয়ার পর রেঞ্জের ৪ জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার( প্রশাসন) মোহাম্মদ নূরে আলম, পুলিশ সুপার (ক্রাইম) ফয়েজ আহমেদসহ রেঞ্জের সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং অফিসার ইনচার্জ (ওসি)সহ সাংবাদিক, মানবাধিকার কর্মী,ব্যবসায়ীসহ, সকলেই অভিনন্দন জানিয়েছেন।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা বইছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com