ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
ঈদগাঁওতে বিজয় মেলার নামে বেহায়াপনা,অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপ ও জোয়ার আসর বন্ধে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন প্রদান করেছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ। ৩০ ডিসেম্বর লিখিত আবেদন সূত্রে জানা যায়, কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় একটি বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলা ও অনুষ্ঠানে যুবক-যুবতী ও কিশোর কিশোরীসহ সাধারণ জনগণের ক্ষতির দিকে সদয় দৃষ্টি রেখে নীতি নৈতিকতা বিবর্জিত ক্রিয়া-কলাপ,যেমন নাচ, অশ্লীল গান,বাদ্যযন্ত,জোয়ার আসর,বিশেষ করে উঠতি যুবক-যুবতীর নৈতিক চরিত্রের অবক্ষয় রোধ ও মানবতা রক্ষার্থে বিজয়মেলা বন্ধ করার জন্য জনসাধারণের পক্ষ থেকে আপনার নিকট আকুল আবেদন জানানো হচ্ছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চলতি বছরে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত বিজয় মেলায় বড় ধরনের মারামারি ও দুর্ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে আগামীতে অনুষ্ঠিতব্য বিজয় মেলাতে ও বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, আশঙ্কা দেখা যাচ্ছে এবং জানমালের নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। বিধায় এ ধরনের মেলা ও অন্যন্য অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার জন্য সর্বসাধারণের পক্ষ থেকে জোর আবেদন রইল। এ আবেদন পত্রেই একাধিক ব্যাক্তি স্বাক্ষরও করেছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com