কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ষষ্ঠ সম্মেলন অনুষ্টিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উদীচীর সভাপতি রাখাল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মিজানুর রহমান,নাট্য অভিনেতা ও সংগীত শিল্পী জহুরুল আলম ভুঁইয়া স্বপন,অধ্যাপক রনেন সরকার,জেলা উদীচীর সহ সভাপতি মাসুদুর রহমান খান, সাধারন সম্পাদক অসিত ঘোষ,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া উদীচীর সহ সভাপতি মুখলেছুর রহমান বাঙালী,সহ সম্পাদক ব্রজ দুলাল রায় প্রমুখ।অনুষ্ঠানের ২য় অধিবেশনে জেলা সহ সভাপতি মাসদুর রহমান খানের সভাপতিত্বে এবং জেলা সাধারন সম্পাদক অসিত ঘোষের সঞ্চালনায় কাউন্সিলের এর মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।এতে সভাপতি পদে রাখাল বিশ্বাস,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার ও অর্থ সম্পাদক পদে তপন ভদ্রকে নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।এর আগে উদীচীর উপদেষ্টা লেখক অধ্যাপক রণেন সরকারকে সম্মাননা ক্র্যাষ্ট প্রদান করা হয়।পরে উদীচী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com