শাহ সারওয়ার,কিশোরগঞ্জ।
ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হউক সবার। এ প্রতিপাদ্য নিয়ে নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন করেন জেলা প্রশাসন ও বিআরটিএ কিশোরগঞ্জ।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কিশোরগঞ্জ ফৌজিয়া খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার হাছান চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিজাবে রহমত,সওজ নির্বাহী প্রকৌশলী শাকিল আহাম্মদ ফয়সাল,সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ নাজমুল করিম,ব্র্যাক এনজিও প্রতিনিধি শফিকুল ইসলাম,শ্রমিক নেতা কাইয়ুম মিয়া,গুরুদয়াল কলেজের শিক্ষক মোঃ বদরুল হুদা সোহেল,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল মালেক চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল প্রিন্স।
আলোচনা সভার পুর্বে জেলা প্রশাসক এর নেতৃত্বে একটি র্যালী কিশোরগঞ্জ কালেক্টরেট ভবনের সামনের রাস্তা দিয়ে কাচারী মসজিদ বটতলা গিয়ে শেষ হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com