নিউজ ডেস্ক: কর্পোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ পদক পেলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।(৫ অক্টোবর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই পুরস্কার হস্তান্তর করে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্হাপনা পরিচালক জনাব এম জে আজিম অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও বাণিজ্য,বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নিকট থেকে পদক গ্রহণ করেন।
এই সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা বিভাগ) মো: রফিকুল আলম ভূঁইয়া এবং কোম্পানি সেক্রেটারি জগদীশ কুমার ভঞ্জ উপস্থিত ছিলেন।এই স্বীকৃতি বীমা খাতে সর্বোচ্চ মানের কর্পোরেট গভর্নেন্স এবং সেবা উৎকর্ষতার প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অবিচল অঙ্গীকারের প্রমাণ রেখেছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com