স্টাফ রিপোর্টার মোঃ আবুল কালাম ভূঁইয়াঃ
কিশোরগঞ্জের তাড়াইলে আজ ২৭/সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংস্থার সভাপতি মোঃশহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট কলামিস্ট আলতাফ হোসেন সাহেবের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদ এর সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক - খায়রুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা'র সিনিয়র সহ-সভাপতি-আউচ সংবাদ এর সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা জেলা প্রতিনিধি এফ এম আব্বাস উদ্দিন,জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিটের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান,সহ-সভাপতি আবুল কালাম ভূঁইয়া প্রমুখ।অনুষ্ঠানে কেক কাটার পর সভাপতি,কলামিস্ট ও সাংবাদিক আলতাফ হোসেন সাহেবের বর্ণাঢ্য জীবনের উপরে আলোচনাসহ ওনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com