ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষার বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে এর পুর্ব পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বেলা ১২টায় বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়েছে।এছাড়াও মানববন্ধনে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি করা হয়।মানববন্ধন শেষে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ মিয়া,মসূয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আবদুল খালেক,কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com