মোঃ মিজানুর রহমান,ভ্রাম্যমাণ প্রতিনিধি
২৫ আগষ্ট দুপুর ১২ ঘটিকার সময় প্রতারনার দায়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর মহিলা লীগের সাধারন সম্পাদক নার্গিস বেগম(৪০)এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট।২৮ আগষ্ট তিনি জামিনে মুক্তি পান।নার্গিস বেগম উপজেলার নোয়াগাওঁ বেপারি পাড়ার নাজমুল হাসান মাসুদের স্ত্রী।
[caption id="attachment_13737" align="alignnone" width="300"]
নার্গিস বেগম কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের একজন কাপড় ব্যবসায়ী।প্রায় ২ বছর আগে তার পাশের ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন চেক এবং নগদে দশ লক্ষ বিশ হাজার (১০২০০০০) টাকা ধার নেন।চাহিবা মাত্র ফেরত দিবেন বলে জানান।পাওনাদার টাকা চাইলে ২৩ সালের ২৭জুন তিনি পাওনাদারকে দশ লক্ষ বিশ হাজার টাকার ব্যাংক চেক প্রদান করেন।২২/১১/২৩ খ্রি: তারিখে তাকে এক মাসের সময় দিয়ে উকিল নোটিশ প্রদান করা হয়।এবং প্রায় এক মাস পর তার বিরুদ্ধে মামলা রুজু হয়।[/caption]
জানা যায় নার্গিস বেগম প্রিমিয়ার ব্যাংক থেকে পাঁচ লক্ষ সহ বিভিন্ন ব্যাংক ও এনজিও এমনকি বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় কোটি টাকা ঋণ করে প্রতারনা করেছেন ক্ষমতার দাপটে।এমনকি ঋন দাতাদেরকে হুমকির উপরে রেখেছেন সব সময়।এছাড়া আওয়ামিলীগের ক্ষমতা দেখিয়ে তিনি নানা ধরনের অপকর্ম করে গেছেন।এ বিষয়ে জেলা জজ কোর্টের আইনজীবী ম. সালেহীন সিদ্দিকী বলেন,২৮ আগষ্টে নার্গিস বেগম আত্মসমর্পন করে জামিন পান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com